ads

মঙ্গলবার , ২১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭

খবর টি পড়েছেন : ১৪৮
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন। ২১ জুলাই মঙ্গলবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ওইসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ১০ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৭০ শতাংশ।

ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনার কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন সাবেক প্রধান… পরবর্তী সংবাদ সুনামগঞ্জে ২০ যাত্রী নিয়ে বাস খাদে, নিখোঁজ ১৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads