ads

মঙ্গলবার , ২১ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের স্ত্রী

খবর টি পড়েছেন : ৩২২
করোনার কাছে শেষ পর্যন্ত হেরে গেলেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের স্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সাবেক প্রধান তথ্য কমিশনার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা বোর্ডের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান-শিক্ষক, শেরপুরের কৃতি পুরুষ অধ্যাপক গোলাম রহমান রতনের স্ত্রী নাঈম আরা হোসেন (৬০) শেষ পর্যন্ত মারা গেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। তিনি ২১ জুলাই মঙ্গলবার ভোর পনে ৬ টার দিকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক এবং ১ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী অধ্যাপক গোলাম রহমান রতন নিজেই।

Shamol Bangla Ads

এদিকে শেরপুর শহরের গৌরীপুরস্থ মমিনবাগের ঐতিহ্যবাহী ও অভিজাত পরিবারের সদস্য ড. গোলাম রহমান রতনের স্ত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরার সাথে সাথে আত্নীয়-স্বজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসটির সাবেক সভাপতি আব্দুর রহমান লিলুর ছোট ভাই, রাজধানী ঢাকার গুলশানের নিকেতনে বসবাসকারী অধ্যাপক গোলাম রহমান রতনের স্ত্রী নাঈম আরা হোসেন গত ২৯ মে  প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমান রতনসহ আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। ধীরে ধীরে আক্রান্ত সবার শারীরিক অবস্থা ভালো হলেও নাঈম আরা হোসেনের অবস্থা ভালো ছিল না। তাকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হলে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়। দেয়া হয় প্লাজমা থেরাপি। এরপর ফের অবস্থা খারাপ হলে ১২ জুন আবারও আইসিইউতে নেয়া হয়। অবশেষে মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Shamol Bangla Ads

মেয়ে আফরুনা রহমান জানান, মায়ের করোনা পজেটিভ থাকার পর তা নেগেটিভও হয়। কিন্তু করোনা পরবর্তী জটিলতায় তার শরীরে অক্সিজেনের ঘাটতিসহ নানা সমস্যা দেখো দেয়। তিনি নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার ফুসফুস মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। এ জন্য তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো। শেষ পর্যন্ত তিনি চলেই গেলেন।

দুপুরে শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, স্বাস্থ্যবিধি মেনে বাদ যোহর পরীবাগ মসজিদে নামাযে জানাযা শেষে মরহুমার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কর্নেল তাহেরের ৪৪ তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ শেরপুরে ২০ অসহায়ের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads