স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তারাগর এলাকায় ১৪ বছর বয়সের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ৩
বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ১৮ জুলাই রাত ৮ টায় শেরপুর সদর উপজেলায় তারাগড় গ্রামে ওই কিশোরীকে তার নিজ বাড়ী থেকে বখাটে যুবক নজু মিয়া (২০), আব্দুর রশিদ (২৫), শাহাবউদ্দীন পাখি (২৮) ও বাপ্পী (২০) অপহরণ করে একটি ঝোপে নিয়ে যায়। সেখানে বখাটে যুবক নজু মিয়া কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর বাড়ীর লোকজন তাকে খুঁজতে বের হলে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই কিশোরীকে উদ্বার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি শেরপুর সদর থানার পুলিশকে জানালে, পুলিশ রাতব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রশিদ, শাহাবউদ্দীন পাখি ও বাপ্পীকে আটক করে। পরে ওই ব্যাপারে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ৪ জনকে বাদী করে শেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আমরা ঘটনাটি জানার সাথে সাথেই আইনআনুগ ব্যাবস্থা গ্রহন ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি ।









