ads

শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানা

খবর টি পড়েছেন : ৪৯১
শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শিক্ষা-প্রতিষ্ঠানসহ কোচিং-প্রাইভেট বন্ধ রাখার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর কারণে এক শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ জুলাই শনিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় শহরের মাধবপুরস্থ সাবেক নর্দান স্কুল এন্ড কলেজের ভবনে অভিযান চালিয়ে ওই শিক্ষককে ৫ হাজার জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ এবং সাদিক আল শাফিন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে নিষেধাজ্ঞা অমান্য করে

Shamol Bangla Ads

শেরপুর শহরের মাধবপুর এলাকার সাবেক নর্দান স্কুল এন্ড কলেজের ভবনে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছিলেন এক শিক্ষক। পরে গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই শিক্ষককে হাতেনাতে আটক করা হয়। পরে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় অভিযুক্ শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে এরূপ আর না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। অভিযানকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রিন্সিপাল আব্দুল হান্নান এন্ড সালেহা বেগম মেমোরিয়াল… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads