ads

শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রিন্সিপাল আব্দুল হান্নান এন্ড সালেহা বেগম মেমোরিয়াল হাসপাতালের ভিত্তিফলক উন্মোচন

খবর টি পড়েছেন : ৩২২
শেরপুরে প্রিন্সিপাল আব্দুল হান্নান এন্ড সালেহা বেগম মেমোরিয়াল হাসপাতালের ভিত্তিফলক উন্মোচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর স্বল্পমুল্যে সাধারণ মানুষের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্মিত হচ্ছে ‘প্রিন্সিপাল সৈয়দ আব্দুল হান্নান এন্ড সালেহা বেগম মেমোরিয়াল হাসপাতাল’। ১৮ জুলাই শনিবার দুপুরে শহরের মধ্যশেরী এলাকায় হাসপাতালটির ভিত্তিফলক উন্মোচন করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগেও সেই সেবা দিতে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের সবার প্রিয় সৈয়দ আব্দুল হান্নান স্যারের স্বপ্ন এ হাসপাতাল থেকে স্বল্প মূল্যে মানুষ চিকিৎসা সেবা পাবেন। হুইপ আতিক বলেন, শুনেছি এক ভূমিখেকো এ হাসপাতালের জমি ভূয়া পাওয়ার অব এটর্নি সাজিয়ে দখল করার পায়তারা চালাচ্ছিল। কিন্তু তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, কোন ভূমিখেকোকেই আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। একটা লোকও ওই ভূমিদস্যুর পিছনে থাকবে না।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা বিএমএ’র সভাপতি ডা. এমএ বারেক তোতা, সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি ও চ্যানেল আই’র জেনারেল ম্যানেজার কায়সুল মোমেন কাকন। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট বিনয় সাহা প্রমুখ।
জানা যায়, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নান ও তার সহধর্মিনী সালেহা বেগমের নামে প্রায় ৫০ শতক জমির ওপর ১শ শয্যবিশিষ্ট জেনারেল হাসপাতালটি নির্মাণ করছেন তার পরিবারের সদস্যরা। হাসপাতালটির উদ্যোক্তা ডাঃ সৈয়দ আব্দুল আদিল রূপস ও প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর তাপস নির্মাণ কাজ শেষে শীঘ্রই হাসপাতালটি চালু করারও আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, বাবা-মা’র স্মৃতির স্মরণে আমরা ওই হাসপাতালটি নির্মাণ করছি, যাতে এলাকার মানুষ সাশ্রয়ী মূল্যে ভালো সেবা পায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শুরু হলো ‌‌’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর… পরবর্তী সংবাদ শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads