ads

শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২২৯
শেরপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক সদর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ১৮ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ওইসময় তিনি বলেন, বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে একটি গ্রামে সাড়ে ৪ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হলো। শিগগিরই আরও চাল বরাদ্দ করা হবে। বন্যায় কাউকেই না খেয়ে কষ্ট করতে হবে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে করোনা ভাইরাসের মোকাবেলা করছি। বন্যা পরিস্থিতিও মোকাবেলা করবো ইনশাল্লাহ।

Shamol Bangla Ads

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে হুইপ আতিকের সাথে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নেজামুল হক, চরপক্ষীমারী ইউপি আকবর আলী, ইউপি সদস্য জাফর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানা পরবর্তী সংবাদ পরিসংখ্যান ব্যুরোতে ৭১৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads