ads

শুক্রবার , ১৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধ্যাপক এমাজউদ্দীন আর নেই

খবর টি পড়েছেন : ১৯৮
অধ্যাপক এমাজউদ্দীন আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। ১৭ জুলাই শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ গণমাধ্যমকে তার মৃত্যুর খবর জানান। এমাজউদ্দীন আহমদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলেন জানান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

Shamol Bangla Ads

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দুই দফায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুম’আ কাদেরিয়া জামে মসজিদ ও বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমাজউদ্দীন আহমদের প্রতি শেষ শ্রদ্ধা এবং শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে বেলা ১১টায় মরহুমের কাঁটাবনের বাসায় যাবেন।
ড. এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মালদায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত শত নাগরিক কমিটির সভাপতি ছিলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১, শনাক্ত ৩০৩৪ পরবর্তী সংবাদ মধুপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads