ads

শুক্রবার , ১৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১, শনাক্ত ৩০৩৪

খবর টি পড়েছেন : ১৫৩
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১, শনাক্ত ৩০৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭২৫ জন। ১৭ জুলাই শুক্রবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১১ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের অকুণ্ঠ সমর্থনেই আমি মুক্তি পেয়েছিলাম : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ অধ্যাপক এমাজউদ্দীন আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads