ads

শুক্রবার , ১৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

খবর টি পড়েছেন : ২২২
মধুপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে নারীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে গলা কেটে ও মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত ৪ জন হলেন- বাড়ির মালিক গণি মিয়া (৪৫), স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭), ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, গণি মিয়া এলাকায় নতুন বাড়ি করে বসবাস করছিলেন। তবে কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবন্ধ ছিল। শুক্রবার সকালে গণি মিয়ার শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে ভেতরে কারও সাড়া না পেয়ে আশপাশের বাড়ির লোকজনকে জানান। স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা তালা ভেঙে ভেতরে ঢুকে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা, একদিন আগে কিংবা আগের রাতে তাদের গলা কেটে খুন করা হয়েছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। খুনের রহস্য উদঘাটনে জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অধ্যাপক এমাজউদ্দীন আর নেই পরবর্তী সংবাদ দেশে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads