ads

বুধবার , ১৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে করোনা পরিস্থিতিতে বিপাকে সবজি চাষীরা

খবর টি পড়েছেন : ১৮৪
ঝিনাইগাতীতে করোনা পরিস্থিতিতে বিপাকে সবজি চাষীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সবজি চাষীরা। উৎপাদিত সবজির বাজারজাত করাসহ ন্যায্যমূল্য না পাওয়ায় শতশত কৃষক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫ হাজার কৃষক সবজি চাষ করেছেন। সবজি চাষের উপর নির্ভরশীল ওইসব প্রান্তিক চাষীরা। সবজি চাষ করেই জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন তারা। কিন্তু চলতি মৌসুমে সবজি উৎপাদনের শুরুতেই করোনা পরিস্থিতিতে দেশে শুরু হয় অঘোষিত লকডাউন। ফলে উৎপাদিত সবজি নিয়ে বিপাকে পড়ে চাষীরা। দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত সবজি বাজারজাত করতে পারেননি কৃষকরা।

Shamol Bangla Ads

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে অনুসন্ধানে গিয়ে কৃষকদের সাথে কথা বলে ওইসব দুর্ভোগের বিষয়ে জানা গেছে। বাকাকুড়া গ্রামের সবজি চাষী নবাব আলী জানান, তিনি ঋণ-ধার করে প্রায় ১ একর জমিতে সবজি চাষ করেন। কিন্তু উৎপাদিত সবজি বাজারজাত করতে না পেরে ক্ষেতেই তার পুরো সবজি নষ্ট হয়ে যায়। ফলে তিনি এখন রয়েছেন চরম বিপাকে। না পারছে ঋণ পরিশোধ করতে, না পারছেন পরিবারের সদস্যদের ভরণপোষণ যোগাতে। গোমড়া গ্রামের বজলু মিয়া ও আঞ্জুয়ারা বেওয়া জানান, তারা উভয়ই ৩০ শতাংশ করে জমিতে সবজি চাষ করেছিলেন। সবজি উৎপাদন হলেও স্বল্পমূল্যে স্থানীয় হাট-বাজার গুলোতে বিক্রি করতে হয়েছে এসব সবজি। এছাড়া সবজি বিক্রি করতে না পারায় ক্ষেতেই পচে নষ্ট হয়েছেসবজি।এতে উৎপাদন খরচ উঠেনি তাদের। সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক আবু তালেব, গোমড়া গ্রামের আবুল কাশেম, আব্দুল করিম, জামাল ভান্ডারীসহ আরও অনেকেই জানান, লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পূর্বেই গত ২৪মে কালবৈশাখীর ছোবলে তাদের সবজি আবাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিধ্বস্ত হয়ে পড়ে তাদেরসবজি মাচা। জোড়া তালি দিয়ে আবারও ওই সবজি ক্ষেত দাড় করানো হলেও কিন্তু সবজি উৎপাদন হচ্ছে না জমিতে। বর্তমানে বাজারে সবজির মূল্য বৃদ্ধি পেলেও উৎপাদন না থাকায় সন্তুষ্ট না কৃষকরা। ফলে শত শত সবজি চাষী পড়েছেন বিপাকে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনায়… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ওভারলোডের দায়ে ট্রাক ড্রাইভারের কারাদণ্ড

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads