ads

রবিবার , ২৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাধারণ ছুটি বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
সাধারণ ছুটি বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোভিড-১৯ এ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।এমতাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ ছুটি বাড়বে কিনা এ বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত জানাবে সরকার।ঈদের পর বৃহস্পতিবারে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ২৪ মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।
২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়েছে। সোমবার ঈদ উদযাপিত হলে সপ্তাহিক ছুটি শেষে আগের ঘোষণা অনুযায়ী ৩১ মে রোববার অফিস খোলা থাকার কথা।সাধারণ ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন রবিবার গণমাধ্যমকে বলেন, আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনারোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে।

Shamol Bangla Ads

ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না। ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবেলা করতে এগোতে হবে।
প্রধানমন্ত্রী কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা মাথায় রেখে হয়তো তিনি ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণে ছুটির নির্দেশনা আসবে কিনা জানি না, তবে ২৮ তারিখের সব জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩২ পরবর্তী সংবাদ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads