শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে। ২৪ মে রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান।

তিনি আরও জানান, একদিনে সুস্থ হয়েছেন ৪১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬৯০১ জন।



















