ads

বুধবার , ২০ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতজুড়ে আতঙ্ক বাড়ছে, ফের রেকর্ড আক্রান্ত

খবর টি পড়েছেন : ২০১
ভারতজুড়ে আতঙ্ক বাড়ছে, ফের রেকর্ড আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনের হিসেবে দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৭৫০ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার সকালে ওই তথ্য জানানো হয়। এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি ঘটেছে ১৪০ জনের। মোট মৃত ৩ হাজার ৩০৩ জন।

Shamol Bangla Ads

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৮ জন। এতে সুস্থ হওয়ার হার ৩৯ দশমিক ৬২ শতাংশ। দেশটিতে করোনা ঠেকাতে ইতোমধ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে লকডাউন বাড়ানো হলেও বিভিন্ন রাজ্যে তা শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করার পর দেশটিতে প্রতিনিয়ত রেকর্ড হারে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
ভারতের করোনা আক্রান্তের হিসেবে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের অবস্থান। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের বেশি। মারা গেছে ১ হাজার ৩২৫ জন। এর পরেই অবস্থান তামিল নাড়ুর। রাজ্যটিতে আক্রান্ত ১২ হাজার ৪৪৮ এবং মারা গেছে ৮৪ জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে গুজরাট ও দিল্লি। এনডিটিভি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা পরবর্তী সংবাদ করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ২৩ হাজার :…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads