ads

বুধবার , ২০ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ২৩ হাজার : আক্রান্ত প্রায় ৫ লাখ

খবর টি পড়েছেন : ২৫২
করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ২৩ হাজার : আক্রান্ত প্রায় ৫ লাখ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৯ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯৭ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৩ হাজার ২৮৫ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনা ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ২৮ হাজার ৫৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯১ হাজার ৯২১ জন।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে আরেক পরাশক্তি রাশিয়ায়। সেখানে ২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা খুবই কম। দুই হাজার ৮৩৭ জন মারা গেছেন দেশটিতে। মৃতের সংখ্যায় তালিকায় ১৯ নম্বরে রাশিয়ায়।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ব্রাজিলে। সেখানে ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ হাজার ৯৮৩ জন। মৃতের সংখ্যায় ষষ্ঠ স্থানে রয়েছে দেশটি। তবে করোনায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ১৩৮ জন। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতজুড়ে আতঙ্ক বাড়ছে, ফের রেকর্ড আক্রান্ত পরবর্তী সংবাদ দেশে একদিনে রেকর্ড ১৬১৭ জন শনাক্ত, আরও ১৬…