ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৫১
শ্রীবরদীতে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সরকারিভাবে অভ্যন্তরিণন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে খাদ্য গুদামে ওই ধান-চাল সংগ্রহ-২০২০ উদ্বোধন করা হয়। ওইসময় পৌরসভার কলাকান্দা মহল্লার কৃষক শাহজাহানের নিকট থেকে ২ মেট্রিক টন ধান ও মেসার্স অলি চাল কলের কাছ থেকে ১৫ মেট্রিক টন চাল নিয়ে ধান-চাল সংগ্রহ শুরু হয়।

Shamol Bangla Ads

সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরুর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল আলম, চালকল মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া হেলাল, জেলা পরিষদ সদস্য আবু জাফর, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক বনিজ উদ্দিন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, চালকল মালিক ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মানিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে শ্রীবরদীতে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ৮৪ মেট্রিক টন ধান ও চালকল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ২ শত ৪৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভার্চুয়াল কোর্ট : সরকার ও বিচার বিভাগের কালজয়ী… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের ৪২টি অভিযান পরিচালিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads