ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সহস্রাধিক কর্মহীন পরিবারকে উপহারসামগ্রী দিচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে সহস্রাধিক কর্মহীন পরিবারকে উপহারসামগ্রী দিচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় আরও ১ হাজার মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। তিনি ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় ওইসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ডাল, লবন-তেল ও সাবান।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণ বিষয়ে হুমায়ুন কবীর রুমান বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকসমাগম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষগুলো কর্ম ও উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই তাদের পরিবারের জন্য এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা যুদ্ধেও বিজয়ী হবো ইনশাআল্লাহ।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য নুর-ই আলম চঞ্চল, যুবলীগ নেতা আব্দুল খালেক, কামাল হোসেন, আবু তালহা, উৎসর্গ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, উৎসর্গ সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহিদুর রহমান শাহিন, কলেজ ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, জহির রায়হান, রিয়াদ, তানভীর আহমেদ পাপ্পু, বিপুল, সুমন, মিঠুন, মোখলেস, আবু হানিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও জেলা পরিষদ চেয়ারম্যান রুমান কয়েক দফায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সাবেক সংসদ সদস্য রুবেলের খাদ্যসামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ী থেকে হাওর অঞ্চলে ধান কাটতে গেলেন ৪০…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads