ads

শুক্রবার , ২৪ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী থেকে হাওর অঞ্চলে ধান কাটতে গেলেন ৪০ জন কৃষি শ্রমিক

খবর টি পড়েছেন : ২১৮
নালিতাবাড়ী থেকে হাওর অঞ্চলে ধান কাটতে গেলেন ৪০ জন কৃষি শ্রমিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে স্বাস্থ্য সনদসহ হাওর অঞ্চলে ধান কাটতে গেলেন ৪০ জন কৃষি শ্রমিক। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশার উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তাদের নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় পাঠানো হয়।
জানা যায়, হাওর অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা মেটাতে এবং স্থানীয়ভাবে কর্মহীন হয়ে পড়া কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে হাওরাঞ্চলে কৃষি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন বাকৃবি’র এ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা। এ জন্য তিনি কৃষি মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় যোগাযোগ শেষে গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে উদ্বুদ্ধকরণ সফর করেন। পরে তিনি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় হাওরে কৃষি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। ওই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার নিজস্ব ব্যবস্থাপনায় বাস ভাড়া করে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য সনদ নিয়ে কৃষিশ্রমিকদের খালিয়াজুড়ীতে পাঠানো হয়। ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, বাকৃবি’র এ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

হাওর অঞ্চলে কৃষি শ্রমিক পাঠানো প্রসঙ্গে বদিউজ্জামান বাদশা জানান, এ জন্য আমরা খালিয়াজুড়ী উপজেলা প্রশাসনের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করে সহযোগিতা চেয়েছি। আজ প্রথম দফায় ৪০ জন কৃষি শ্রমিক পাঠানো হলো। পরবর্তীতে আরও পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এখানকার চাহিদা মিটিয়ে যদি আরও কৃষি শ্রমিক পাঠানো সম্ভব হয় তবে আমরা আরও পাঠাব। ওই সময় তিনি দেশের এ ক্রান্তিকালে দুর্যোগ মোকাবেলায় সকলকে মিলেমিশে কাজ করার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সহস্রাধিক কর্মহীন পরিবারকে উপহারসামগ্রী দিচ্ছেন জেলা পরিষদ… পরবর্তী সংবাদ শেরপুরে এবার করোনা তহবিলে গ্রেনেড হামলায় আহত নেত্রীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads