স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, ডাল, আলু। ঝিনাইগাতীর শালচূড়া কাল্ব ও ফাকরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নলকুড়া ইউনিয়নের একহাজার পরিবারের মধ্যে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তালিকার বাইরে উপস্থিত শতাধিক নারী পুরুষকে নগদ অর্থ প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা, কৃষক দলের আহবায়ক সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









