ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫শ পরিবার পেলো আইইডি’র মানবিক সহায়তা

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে ৫শ পরিবার পেলো আইইডি’র মানবিক সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত দু’দিনে শেরপুর পৌরসভা সহ সদর ভাতশালা, কামারিয়া, চরশেরপুর, গাজীর খামার, ধলা ও পাকুড়িয়া ইউনিয়নের নিন্মবিত্ত, হিজড়া, প্রতিবন্ধি, হরিজন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং কর্মহীন ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইইডি (ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট) শেরপুর অফিস। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সহায়তায় ইয়্যুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোশ্যাল কোহেশন প্রকল্পের আওতায় ওইসব খাদ্য বিতরণ করা হয়। বস্তাভর্তি প্রতিটি পরিবারের জন্য ৭ কেজি করে চাল, তিন কেজি আলু, এক কেজি মশুর ডাল ও ২টি করে ডেটল সাবান প্রদান করা হয়।

Shamol Bangla Ads

১৪ এপ্রিল মঙ্গলবার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ধলা ও গাজীর খামার ইউনিয়নে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। ওইসময় প্রকল্প সমন্বকারি মানিক পাল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, ইউপি চেয়ারমান আওলাদুল ইসলাম, জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, প্রোগ্রাম অফিসার এসএম. ইমতিয়াজ চৌধুরী এবং স্থানীয় যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। ১৫ এপ্রিল বুধবার সকালে শহরের বটতলা এলাকায় আইইডি শেরপুর কার্যালয়ে পৌর এলাকার খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্তিযোদ্ধা নেতা মোখলেছুর রহমানের স্ত্রী বিয়োগ পরবর্তী সংবাদ শেরপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু ॥ ১৫০…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads