ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু ॥ ১৫০ বাড়ি লকডাউন

খবর টি পড়েছেন : ৬১৫
শেরপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু ॥ ১৫০ বাড়ি লকডাউন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে লাড্ডু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল বুধবার ভোর ৫টার দিকে জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত লাড্ডু শহরের চাপাতলী এলাকার গেন্দু মিয়ার ছেলে। সে ফেরি করে চানাচুর-মুড়ি বিক্রি করতো বলে জানা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির করোনা সংক্রমণ ছিল কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। ওই ঘটনায় ওই মৃতব্যক্তির বাড়িসহ আশপাশের ১৫০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত বাড়ির অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, শহরের চাপাতলী এলাকায় ওই ব্যক্তির জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট থাকায় করোনা উপসর্গের বিষয়ে আশঙ্কা করে মঙ্গলবার রাতে কয়েকজন তাকে ফোন করে বিষয়টি জানালে ওই ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বুধবার ভোরেই তীব্র শ্বাসকষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরিস্থিতি বিবেচনায় সতর্কতা হিসেবে চাপাতলী এলাকার ১৫০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মৃত ব্যক্তির লাশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মোতাবেক দাফনের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫শ পরিবার পেলো আইইডি’র মানবিক সহায়তা পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি; আমার অভিজ্ঞতা ও পরামর্শ ॥ ডাঃ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads