স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেছুর রহমান আকন্দের স্ত্রী মোছাঃ মুর্শিদা রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি ১৪ এপ্রিল মঙ্গলবার ভোররাতে শহরের পূর্বশেরীস্থ নিজ বাসভবন মুর্শিদা লজে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোরশেদুর রহমান আকন্দ ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একইদিন সকালে অষ্টমীতলা নতুন বাসটার্মিনালে মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় পূর্বশেরী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে মুর্শিদা রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুুুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন গভীর শোক প্রকাশ করেছেন।









