ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আটক

খবর টি পড়েছেন : ১৭৬
নালিতাবাড়ীতে বিজিবির হাতে রোহিঙ্গা যুবক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে রুবেল (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। ১৫ এপ্রিল বুধবার সকালে উপজেলার বারোমারী বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

Shamol Bangla Ads

বারোমারী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শেখ মোঃ বজলুর রহমান জানান, রুবেল কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নোয়াপাড়ায় বসবাস করে আসছিল। গত কয়েকদিন আগে রুবেল তার দুই সহযোগী শাকিল (৩০) ও দুলাল (২৫) কে নিয়ে রোহিঙ্গা ক্যাস্প থেকে পালিয়ে আসে। বুধবার সকালে ওই ৩ যুবককে সীমান্তের বুরুঙ্গা এলাকায় ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীরা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যের একটি টহল দল সেখানে পৌঁছলে শাকিল ও দুলাল সটকে পরে। ওইসময় রুবেলকে আটক করে বিজিবি। পরে তার সর্দি-কাশি থাকায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য বিকেলে তার নমুনা সংগ্রহ করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে পালিয়ে যাওয়া অপর ২ রোহিঙ্গা যুবককে আটকে বিজিবির তৎপরতা চলছে বলেও জানান তিনি।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ওই রোহিঙ্গা যুবকের শরীরে সর্দি-কাশি থাকায় তাকে আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ॥… পরবর্তী সংবাদ সখীপুরের জঙ্গল থেকে উদ্ধার হওয়া শ্রীবরদীর সেই নারী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads