ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শনার্থীদের জন্য বন্ধ তাজমহল

খবর টি পড়েছেন : ৬৩১
দর্শনার্থীদের জন্য বন্ধ তাজমহল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার থেকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার শীর্ষে থাকা ওই মুসলিম স্থাপত্যকলার অনুপম নিদর্শনটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খবর আলজাজিরা ও এনডিটিভির।

Shamol Bangla Ads

প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে এরই মধ্যে ১৩০ কোটি মানুষ অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতজুড়ে সিনেমা হল, বেশিরভাগ স্কুল এবং বিনোদনকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।

তাজমহল বন্ধের সিদ্ধান্তের পর সোমবার এক জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই মহামারীর প্রভাবে আর্থিক ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন রুপি বা ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

Shamol Bangla Ads

সোমবার গভীর রাতে ভারতের পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করেন, টিকিট কেটে ঢুকতে হয় এমন সব স্মৃতিসৌধ ও জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে এ ভাইরাসে ১১৪ জনের সংক্রমণ এবং তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারাবিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এক লাখ ৭০ হাজার ৫১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছেন ৭ হাজার ১২৫ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে দেশটির ৮০ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। আর তিন হাজার ২১৩ জন মারা গেছেন। এর পর বিশ্বের অন্তত ১৫৮ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) সাদা মার্বেলে নির্মিত তাজমহলকে ‘মুসলিম শিল্পের রত্ন’ হিসেবে অভিহিত করেছে। গত মাসে ভারতে সরকারি সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই দর্শনীয় স্থানটি পরিদর্শন করেছেন।

ভারত আগেই সব পর্যটকের আগমন স্থগিত করেছে। বুধবার থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় মুক্তবাণিজ্য সংস্থা, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউ ইয়র্কে সকল বার ও স্কুল বন্ধ পরবর্তী সংবাদ করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads