ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি

খবর টি পড়েছেন : ১৭৮
করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি এ রোগে মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে ঘোষণা করেছেন। তিনি সোমবার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় সদরদফতরে এক বৈঠকে এ তথ্য জানান।
তিনি এ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করার জন্য চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। করোনাভাইরাস রোগ সম্পর্কে সারাদেশের পরিস্থিতি জানানোর জন্য ইরানের সবগুলো প্রদেশের গভর্নররা এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে যুক্ত হন।

Shamol Bangla Ads

হাসান রুহানি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে বিপদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।তিনি বলেন, সারাদেশ থেকে আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান।
২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের ৩০ প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইরানে এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৯৯১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে চার হাজার ৯৯৬ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, ইরানে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৫৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দর্শনার্থীদের জন্য বন্ধ তাজমহল পরবর্তী সংবাদ করোনায় মৃতের সংখ্যা ৭ সহস্রাধিক ছাড়ালো

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads