ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৬০

খবর টি পড়েছেন : ২৪১
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ১১৩ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ জনে। এর মধ্যে ভাইরাসের উৎপত্তিস্থল চীনেই মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৫ জনের। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে ১৫ জনের মৃত্যু হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০৯ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৫ জনে।
এদিকে চীনজুড়ে নতুন করে ৩৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। এতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে শুক্রবার দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৯০০। অর্থাৎ একদিনের ব্যবধানে নতুন করে আক্রান্তের সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। খবর এএফপি ও সিএনএনের

Shamol Bangla Ads

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। চীনের সর্বত্র করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উৎপত্তিস্থল উহান শহরসহ বেশিরভাগ এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। সংক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শহরেও নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ বাজার থেকে ব্যাংক নোট তুলে নিয়ে তা জীবাণুমুক্ত করার উদ্যোগও নিয়েছে।
করোনাভাইসের প্রাদুর্ভাবকে মহামারী হিসেবে ঘোষণা না করলেও উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া বেশ কিছু দেশ চীনের নাগরিক বা চীন থেকে আগত অন্য দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এমনকি আমারও বৈধ জন্মসনদ নেই: অমর্ত্য সেন পরবর্তী সংবাদ ফের ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads