ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমনকি আমারও বৈধ জন্মসনদ নেই: অমর্ত্য সেন

খবর টি পড়েছেন : ২২৫
এমনকি আমারও বৈধ জন্মসনদ নেই: অমর্ত্য সেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতে জাতীয় নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের পর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে জাতীয় জননিবন্ধন ব্যবস্থা (এনপিআর) নিয়ে। এ ইস্যুতে কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এনপিআরকে `অমানবিক’ উল্লেখ করে তিনি বলেছেন, এটি ভারতের গণতন্ত্র পরিপন্থী। এনপিআর ভারতীয়দের নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ণ করবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

Shamol Bangla Ads

বুধবার কলকাতায় পশ্চিমবঙ্গের আদিবাসীদের নিয়ে প্রতীচী ইনস্টিটিউট ও এশিয়াটিক সোসাইটির যৌথ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য সেন এই মন্তব্য করেন। অমর্ত্য সেন বলেন, আদিবাসী ও অ-আদিবাসী সবারই অধিকার ক্ষুণ্ণ করবে এই প্রক্রিয়াটি। এমনকি, আমারও বৈধ জন্মসনদ নেই। আমার মা-বাবার তো জন্মসনদই ছিল না।
এনপিআর ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তিনি বলেন, এনপিআর বিভ্রান্তিকর। ভারতের সংবিধানে বর্ণিত গণতন্ত্রের সঙ্গে এটি যায় না। সংবিধানে কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মার্চে আসছেন নরেন্দ্র মোদি পরবর্তী সংবাদ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৬০

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads