খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএমফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, তিনানী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আল-আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লুরিনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম প্রমুখ। সেমিনারে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশ গ্রহণ করেন।









