স্টাফ রিপোর্টার : অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে শেরপুরে সৃষ্টিশীল সাহিত্য সংগঠন ‘সাহিত্যলোক’র নবযাত্রা শুরু হয়েছে। সে লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি শনিবার শহরের বটতলাস্থ ‘দি আজাহার হোমিও ফার্মেসি’তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন কবি আরিফ হাসান।

সভায় সর্বসম্মতিক্রমে কবি আরিফ হাসানকে আহবায়ক এবং কবি হাফিজুর রহমান লাভলুকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন কবি রবিউল আলম টুকু, কবি হাসান শরাফত, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি নাছিম তালুকদার, কবি ইমাম উদ্দিন ইমন ও কবি রুবেল খান।









