ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

খবর টি পড়েছেন : ১৫৬
ঝিনাইগাতীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী এলাকার তিনানী-নন্নী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী থেকে রিকশা চালিয়ে নিজ বাড়ির দিকে যাবার পথে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক রিকশাসহ মোবারক হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাক ও এর চালক আব্দুল হাকিমকে আটক করেছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাসদের সম্মেলন ॥ ফের সভাপতি লিটন, নয়া… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads