ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাসদের সম্মেলন ॥ ফের সভাপতি লিটন, নয়া সম্পাদক আবু

খবর টি পড়েছেন : ২১২
শেরপুরে জাসদের সম্মেলন ॥ ফের সভাপতি লিটন, নয়া সম্পাদক আবু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে টানা তৃতীয় দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম লিটন। আর নয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে বিদায়ী সাধারণ সম্পাদক বিপ্লব দে লব ও লাল মোঃ শাজাহান কিবরিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছামিদুল হকের নাম ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

সম্মেলনে জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও এডভোকেট সাদিক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির ও কেন্দ্রীয় সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
জেলা জাসদের বিদায়ী সাধারণ সম্পাদক বিপ্লব দে লব ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ জনের নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় নেতারা। আগামী এক সপ্তাহের মধ্যেই ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কারণ আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাজেই এর আগেই পূর্ণাঙ্গ কমিটি পাঠাতে হবে কেন্দ্রে।

এর আগে কাউছার আহম্মেদকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে শেরপুর সদর উপজেলা এবং আসাদুজ্জামান লায়নকে সভাপতি ও জুলহাস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শেরপুর শহর জাসদের কমিটি গঠন করা হয়। এছাড়া লাল মোঃ কিবরিয়া শাজাহানকে সভাপতি ও আমির হোসেন আমুকে সাধারণ সম্পাদক করে নালিতাবাড়ী উপজেলা, মিজানুর রহমানকে সভাপতি ও ছামিদুল হককে সাধারণ সম্পাদক করে ঝিনাইগাতী উপজেলা এবং কোহিনুর হোসেনকে সভাপতি ও আসাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শ্রীবরদী উপজেলা জাসদের কমিটি গঠন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads