ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা আতঙ্কে ২২ দিন পর জনসম্মুখে কিম জং উন

খবর টি পড়েছেন : ১৯০
করোনা আতঙ্কে ২২ দিন পর জনসম্মুখে কিম জং উন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে খুব একটা বাইরে বের হচ্ছেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। প্রায় ২২ দিন পর এবার জনসম্মুখে এলেন তিনি। শনিবার এমটি জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, রাজধানী পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানান। এর আগে চন্দ্র নববর্ষ উপলক্ষে গত ২৫ জানুয়ারি জনসম্মুখে এসেছিলেন কিম জং উন।

Shamol Bangla Ads

উত্তর কোরিয়ায় এখনো করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি । তবে করোনা ভাইরাসে লক্ষণ দেখা দেয়ায় সম্প্রতি দেশটিতে একজনকে গুলি করে হত্যা করা খবর পাওয়া গেছে। এছাড়া করোনা ভাইরাসে লক্ষণ দেখা দিলে ৩০ দিন পর্যন্ত সঙ্গরোধ করে চলার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া সরকার।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডের মৃতের সংখ্যা ১৬শ ছাড়িয়েছে। পুরো চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার । এছাড়া চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে চার জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল পরবর্তী সংবাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads