ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনাভাইরাসে টিকা পেতে ১৮ মাসের অপেক্ষা

খবর টি পড়েছেন : ২১১
করোনাভাইরাসে টিকা পেতে ১৮ মাসের অপেক্ষা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের টিকা পেতে এখন থেকে আরও ১৮ মাস অপেক্ষা করতে হবে বলে এক ঘোষণায় জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মহাপরিচালক টেডরস আদানম গ্যাব্রিয়েনাস বলেন, টিকার জন্য গবেষণা চলছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে আমরা বসে নেই। করোনা প্রতিরোধে এখন যেসব চিকিৎসা চলছে তা চলমান থাকবে। খবর সিএনএন ও ফক্স নিউজের
তিনি বলেন, প্রথম ভ্যাকসিনটি (টিকা) পেতে হয়তো ১৮ মাস সময় লাগতে পারে। ইতোমধ্যে যেসব দেশ করোনা ঠেকাতে যেসব চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছেন তা অনেকাংশে কার্যকরী বলেও জানান তিনি। এই ভাইরাস প্রতিরোধে বিশ্বের সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন টেডরস। বিশেষ করে কমপক্ষে ৩০টি দেশে যেখানে করোনা বিপর্যয় সৃষ্টি করতে পারে সেসব দেশকে আগেই সতর্ক হতে বলেছেন তিনি।

Shamol Bangla Ads

এ দিকে করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশে বুধবার একদিনে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ২৪২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার এসব মানুষের মৃত্যু হয় বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ডিসেম্বরে হুবেইয়ের উহান থেকে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। করোনার সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫০ এবং এখন পর্যন্ত দেশটিতে সবমিলিয়ে ৬০ হাজারের মতো মানুষের শরীরের এর অস্তিত্ব পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ পরবর্তী সংবাদ মালিতে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৪০

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads