চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

খবর টি পড়েছেন : ১৭৩
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে মিছিল যেন কমছেই না। চীনে মৃতের সংখ্যা এ পর্যন্ত দাঁড়িয়েছে ৩০৪ জনে। সেই সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সেখানে আটকে পড়া ৩১৪ জনকে শনিবার (০১ ফেব্রুয়ারি) ফিরিয়ে আনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯, আক্রান্ত ১১ হাজার পরবর্তী সংবাদ ইরাকের নতুন প্রধানমন্ত্রী তৌফিক এলাহী

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads