ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা ২ সিটি নির্বাচনে মাঠে থাকবে ৬৫ প্লাটুন বিজিবি

খবর টি পড়েছেন : ১৫২
ঢাকা ২ সিটি নির্বাচনে মাঠে থাকবে ৬৫ প্লাটুন বিজিবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার ২ সিটি নির্বাচনে মাঠে থাকবে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটের আগে ও পরে মোট ৪দিন দায়িত্ব পালন করবে বিজিবি। ২৭ জানুয়ারী সোমবার সকালে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এবারের নির্বাচনে ৪০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে। ঢাকা উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন।

Shamol Bangla Ads

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ১৮, মোট ভোট কেন্দ্র ১ হাজার ৩১৮, মোট ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬, মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও মহিলা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন রয়েছেন।

দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ২৫, মোট ভোট কেন্দ্র ১ হাজার ১৫০, মোট ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৫৮৮, মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন ও মহিলা ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন রয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, এবারের ২ সিটি ভোটে সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮জন করে বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি ভোটের সুষ্ঠু পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে… পরবর্তী সংবাদ চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার নিদের্শ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads