শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি ভোটের সুষ্ঠু পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে , নির্বাচনী পরিবেশ বানচাল করতে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ষড়যন্ত্রকারিরাই আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে হামলা করেছে। ২৭ জানুয়ারী সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবলীগের নেতা কর্মীদের দেখতে গিয়ে ওই মন্তব্য করেন তিনি।

শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি এখন গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করছে। ভোটের সুষ্ঠু পরিবেশকে অশান্ত করার চক্রান্ত করছে। তাদের হামলায় যুবলীগের ১২ জন কর্মী হাসপাতালে ভর্তি আছে। আহতদের শারিরীক অবস্থা এখন ভালো বলেও জানান তিনি।




















