ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার নিদের্শ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৮২
চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার নিদের্শ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চীনের ইউহান প্রদেশে আটকে থাকা বাংলাদেশিসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ২৭ জানুয়ারী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

ইতোমধ্যে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন, আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরীখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের মূল লক্ষ্য এবং এজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ওই বিষয়ে সোমবার দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন শাহরিয়ার আলম। ওই নির্দেশনার মূল উদ্দেশ্য থাকবে চীন থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা প্রণয়ন।

Shamol Bangla Ads

গত ডিসেম্বরে চীনের ইউহান শহরে প্রথম করোনা ভাইরাস নামক নতুন রহস্যময় একটি ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তা চীনের আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা ২ সিটি নির্বাচনে মাঠে থাকবে ৬৫ প্লাটুন… পরবর্তী সংবাদ মুজিববর্ষে হাত ধুয়ে বিশ্ব রেকর্ডের পরিকল্পনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads