ads

বুধবার , ২২ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪০

খবর টি পড়েছেন : ১৮২
সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ নেতৃত্বাধীন বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। গতকাল এসব হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

বিদ্রোহীদের হটাতে ওই অঞ্চলে সিরীয় সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। ক্রমাগত হামলায় হাজার হাজার বেসামরিক সীমান্ত দিয়ে তুরস্কে পালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই হামলায় সিরীয় বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় কাফার তাল গ্রামে একই পরিবারের আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই শিশু। অপরদিকে, ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় মারদাবেশ এলাকায় আরও নয় বেসামরিক নিহত হয়েছে।

Shamol Bangla Ads

আবু ইয়াসের (৭১) নামের এক বাসিন্দা বলেন, আল্লাহ সব নিষ্ঠুরদের ওপর প্রতিশোধ নেবেন। আমার পরিবারের আর কেউ বেঁচে নেই। সবাই মারা গেছে।

গত ডিসেম্বরে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সেখানে রাশিয়া ও সিরীয় সরকারের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক নিহত হয়েছে। সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে মস্কো।

বছরের পর বছর ধরে হামলা সংঘাতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশী নারীদের আয়োজনে ইতালির রোমে ‌’শীতকালীন পিঠা উৎসব’ পরবর্তী সংবাদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads