ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশী নারীদের আয়োজনে ইতালির রোমে ‌’শীতকালীন পিঠা উৎসব’

খবর টি পড়েছেন : ২৩৩
বাংলাদেশী নারীদের আয়োজনে ইতালির রোমে ‌’শীতকালীন পিঠা উৎসব’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক :  বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। শীতের নানা রকম পিঠাপুলি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আর সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম স্বাদের পিঠা নিয়ে গত ১৯ শে জানুয়ারী রবিবার নব জাগরণ নারী কল্যান সমিতি এর আয়োজন করে শীতকালীন পিঠা উৎসবের। ওই উৎসবে বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক প্রকারের পিঠার সম্ভার ছিল।

Shamol Bangla Ads

সংগঠনের সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিপি আক্তার এর প্রাণবন্ত সঞ্চালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।  ওইসময় নব জাগরণ নারী কল্যাণ সমিতি ও রোমের সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইতালী প্রবাসীদের উপস্থিতিতে শুরুতেই পিঠা উৎসব উদ্বোধন করেন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সহ ধর্মীনি পারভীন তাহমিনা।

Shamol Bangla Ads

অতিথিরা বলেন, আমাদের প্রবাসী সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই দেশীয় পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয়। বাঙালির এই চিরন্তন ঐতিহ্য পিঠা নগর জীবনের আধুনিকতার ছোঁয়া আর পিৎ​জা ও ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে।

উদ্ভোধন ও আলোচনা পর মেলা ঘুরে দেখছেন আমন্ত্রিত অতিথিরা ভাপা পিঠা, ফুলি পিঠা, সন্দেশ ছাড়াও আরও অনেক বাহারি পিঠার সমাহার ছিলো উৎসবে। স্টলের মধ্য থেকে পিঠা বানানোর পদ্ধতি, স্বাস্থ্যসম্মত আর মজাদার পিঠা ইত্যাদি বিবেচনায় করে অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল পুরো বাঙালিয়ানায় পরিপূর্ণ।

গ্রাম বাংলা রেস্টুরেন্টের বিশাল হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। রোম শহরের দূর দূর অঞ্চল থেকে নানা বয়সের শিশু নারী-পুরুষ পিঠা উৎসবে অংশগ্রহণ ও হরেক রকমের পিঠা পরিদর্শন করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক লিপি আক্তার জানিয়েছেন, আমরা প্রতিবছরই এ ধরনের উৎসবের আয়োজন করে থাকি। এবারের পিঠা মেলা ছিল আগের বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী ও অনেক বড়। গ্রামবাংলার পিঠাপুলির স্বাদ প্রবাসের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ বলে জানান সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় বিদেশী ও আমাদের নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিয্য পৌচ্ছে দিতে শুধু পিঠা উৎসবই নয়, আরও সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সক্ষম হবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সভাপতি নাড্ডা পরবর্তী সংবাদ সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪০

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads