ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘লাভ আজ কাল টু’

খবর টি পড়েছেন : ১৯৪
ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘লাভ আজ কাল টু’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে মুক্তি পেয়েছিলো বাবা সাইফ আলী খানের ছবি ‘লাভ আজ কাল’। ১১ বছর পর এর সিক্যুয়াল নিয়ে আসছেন মেয়ে সারা আলী খান। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘লাভ আজ কাল টু’। যেখানে কার্তিক আরিয়ানের সাথে জুটি বেধেঁছেন সারা।
জানা গেছে, সাইফ-দীপিকা জুটির ছবি লাভ আজ কাল। ২০০৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার মুভিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। একই নির্মাতার হাত ধরে ১১ বছর পর তৈরি হলো এর সিক্যুয়াল। যেখানে সাইফ নয় আছেন তারই মেয়ে সারা। তার বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।
প্রেমের গল্পেই তৈরি হয়েছে ‘লাভ আজ কাল টু’। আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। তার আগে ছবির প্রচারে হয়েছে ট্রেলার লঞ্চ। ‘লাভ আজ কাল টু’ নিয়ে প্রত্যাশা, কাজের অভিজ্ঞার পাশাপাশি প্রথম ছবিটির সাথে দ্বিতীয়টির পার্থক্যের বিষয়েও কথা বলেছেন সারা-কার্তিকগণমাধ্যমকে সারা-কার্তিক জানান, মুক্তির প্রথম দিন রাতেই হলে বসে ‘লাভ আজ কাল টু’ দেখবেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘এ জীবনে যারে চেয়েছি’র রিমেকে রাশেদ-লাজুক পরবর্তী সংবাদ করণ জোহরের নতুন ছবিতে শাহরখ খান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads