ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এ জীবনে যারে চেয়েছি’র রিমেকে রাশেদ-লাজুক

খবর টি পড়েছেন : ২০৫
‘এ জীবনে যারে চেয়েছি’র রিমেকে রাশেদ-লাজুক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ অভিনীত ‘প্রিয়জন’ সিনেমার গান “এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি” জনপ্রিয় ওই গানটিতে ঠোঁট মেলালেন চিত্রনায়ক রাশেদ প্রহর। নতুন আঙ্গিকে নির্মিত মিউজিক ভিডিওতে রাশেদের সাথে জুটিবদ্ধ হয়েছেন মডেল অভিনেত্রী লাজুক মৌ। গানটির জনপ্রিয়তার রেশ ধরে এস পি প্রোডাকশনের ব্যানারে নতুন মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান আলম রনি। চলতি মাসের গত সপ্তাহে মানিকগঞ্জের নয়নাভিরাম পরিবেশে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারন করা হয়।

Shamol Bangla Ads

ওই বিষয়ে চিত্রনায়ক রাশেদ প্রহর বলেন, সালমান শাহ নামটি দর্শক-শ্রোতাদের মনে আজীবন থাকবে। গানটি করতে গিয়ে দারুণ একটি অভিজ্ঞতা হলো আমার। অমর নায়ক সালমান শাহের গানে ঠোঁট মেলাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি আমি। অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আগামী ২৫ জানুয়ারি তারিখে সন্ধ্যা ৬টায় জনপ্রিয় ওই গানটির নতুন মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে নির্মাতা জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবারের মতো জুটি বাঁধলেন রণবীর-শ্রদ্ধা কাপুর পরবর্তী সংবাদ ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘লাভ আজ কাল টু’