ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমান-কৃতি জুটির ১ম ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’

খবর টি পড়েছেন : ২০৬
সালমান-কৃতি জুটির ১ম ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : সালমান খানের ছবি মানেই যেন বলিউডে নতুন কোনো নায়িকার আবির্ভাব। তার সঙ্গে জুটি বেঁধে একাধিক নায়িকার অভিষেক হয়েছে সেখানে। যেমন তাঁর সাম্প্রতিক ছবি ‘দাবাং থ্রি’তে ছিলেন সাই মাঞ্জরেকর। তবে এবার আর একেবারে আনকোরা কেউ নন, বলিউড সুপারস্টার সালমানের জুটি হতে যাচ্ছেন কৃতি শ্যানন।

Shamol Bangla Ads

২০২১ সালের ঈদে আসছে সালমান খানের নতুন ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সম্প্রতি সেই ছবির ঘোষণা দিয়েছেন তিনি। ঠিক তার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে গেছে এক হুলুস্থুল কাণ্ড। ছবিটির প্রযোজক হতে যাচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এর আগেও সালমান অভিনয় করেছিলেন সাজিদ প্রযোজিত ‘কিক’ ছবিতে। সালমান জানিয়েছেন, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিটির পরিচালনা করবেন ফরহাদ সামজি। তবে জল্পনা-কল্পনা শুরু হয়েছে, কে হতে যাচ্ছেন এই বলিউড সুপারস্টারের এবারের নায়িকা! ছবির জন্য সালমানের নায়িকা পাওয়া গেছে। মোটামুটি নিশ্চিত খবর হচ্ছে, বলিউড সুন্দরী কৃতি শ্যাননকেই ভাইজানের সঙ্গে দেখা যাবে। তবে এ ব্যাপারে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সালমান খানের সঙ্গে পর্দায় রোমান্স করার স্বপ্নে বিভোর থাকেন বলিউডের প্রায় সব নায়িকা। গুঞ্জন যদি সত্য হয়, তবে এবার পূরণ হতে চলেছে কৃতির স্বপ্ন। নতুন সব চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকা এই তরুণ তারকার সামনে এখন সালমান। পেছনে পড়ে আছে ‘হাউসফুল ফোর’, ‘পানিপথ’, ‘লুকাছুপি’, ‘বারেলি কি বরফি’, ‘দিলওয়ালে’, ‘হিরোপান্তি’র মতো ছবিগুলো। ইঞ্জিনিয়ারিং ছেড়ে বলিউডে কিছু একটা করে দেখাতে চেয়েছিলেন তিনি। প্রথম ছবি দিয়েই ফিল্মফেয়ারের সেরা নবাগতার পুরস্কার জিতেছিলেন। এ পেশায় ক্যারিয়ারের গ্রাফকে তুলতে চেয়েছিলেন অনেক উঁচুতে। পারফর্ম করার জন্য পাগল হয়ে থাকা এই নায়িকা যদি নায়ক হিসেবে পান সালমান খানের মতো মহাতারকাকে, উঁচুতে উঠতে কে আটকায় তাকে? এটাই এখন দেখার বাকি……

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনয়ে এবার মিথিলার ছোটবোন পরবর্তী সংবাদ ৯২তম অস্কারে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেল ‘জোকার’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads