ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনয়ে এবার মিথিলার ছোটবোন

খবর টি পড়েছেন : ১৪৭
অভিনয়ে এবার মিথিলার ছোটবোন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ চলচ্চিত্রে আসছেন। গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’। এতেই কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে মিশৌরীকে।
বিষয়টি নিয়ে মিশৌরী রশিদ বলেন, শোবিজে প্রথম কাজ করছি এমনটি কিন্তু নয়। পারিবারিকভাবেই আমি শোবিজের সঙ্গে যুক্ত ছিলাম। মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনেও কাজ করা হয়েছে। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। মোট তিনটি নাটকে অভিনয় করেছি আমি।মাঝে বিরতি ছিলো। বিরতির পর নিয়মিত কাজ শুরু করেছি আবার।’

Shamol Bangla Ads

প্রায় চার বছর আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সাম্প্রতিক সময়ে বেশকিছু ফটোশুট করেছেন তিনি। ‘এবার গিয়াস উদ্দীন সেলিমের সঙ্গে কাজ করছি। তিনি গুণি নির্মাতা।ময়মনসিং এ এটির শুটিং হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। প্রচার হবে হইচই প্লাটফর্মে।’ বললেন মিশৌরী। মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনাও শেষ পর্যায়ে বলে জানালেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমেডি সুপারস্টার দিলদারের জন্মদিন আজ পরবর্তী সংবাদ সালমান-কৃতি জুটির ১ম ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads