ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আবেদন করলে সরকার বিবেচনা করবে : অ্যাটর্নি জেনারেল

খবর টি পড়েছেন : ২১৭
খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আবেদন করলে সরকার বিবেচনা করবে : অ্যাটর্নি জেনারেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৪ জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মাহবুবে আলম বলেন, সাধারণত কেউ অনেক দিন ধরে সাজা খাটার পরে সাজা সাসপেন্ড (স্থগিত) করা হয়। সরকার বিশেষ বিবেচনায় এটা (সাজা স্থগিত) করতে পারে। তারা যদি সে রকম মামলা করতে পারে, সেটা সরকারের ব্যাপার। তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন ও বহুদিন কারাদণ্ড ভোগ করেন ৪০১ (১) ধারা (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী তাদের নানা বিষয় বিবেচনায় অনেক সময় সাজা স্থগিত করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, সেই বিষয়ে সরকার দেখবে।
এর আগে ৯ জানুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুয়ায়ী খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামতো দেশে বা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহীর বিপক্ষে দাপুটে জয়ে ফাইনালে খুলনা টাইগার্স পরবর্তী সংবাদ মধ্যপ্রাচ্যে নতুন বাজার সৃষ্টিতে কাজ করুন, রাষ্ট্রদূতদের প্রতি…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads