জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মুক্তমন্ঞ্চে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন প্রধান অতিথি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তার সন্ঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান, অধ্যক্ষ আব্দুল খালেক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর হোসেন, শ্রমিকলীগের সভাপতি খন্দকার রবিউল করিম মানিক, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।









