ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে এসএসসি’৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ১৪৮
ঝিনাইগাতীতে এসএসসি’৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে এসএস সি ’৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে হত-দরিদ্র ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি শনিবার দিনব্যাপী উপজেলার ডেফলাই, গান্ধিগাঁও, গারোকোণা, আয়নাপুর, বাকাকুড়া, পানবর, কারাগাঁও, ধানশাইল, জারুলতলা, মানিককুড়া, ভারুয়া, সারিকালিনগর, কোনাগাঁও, শালধা, খৈলকুড়া, দিঘীরপাড় গ্রামে ভ্রাম্যমাণভাবে বাড়ি বাড়ি গিয়ে ওইসব কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, এসএসসি ’৯৭ ব্যাচের নিজস্ব তহবিল থেকে অসহায় শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ৯৭’ ব্যাচের সভাপতি আমিনুল ইসলাম আকাশ, সহ-সভাপতি শহিদুল হক সুমন, সাধারণ সম্পাদক শাহীন পারভেজ, কোষাধ্যক্ষ শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য আব্দুর রউফ, কামরুল ইসলাম, সারোয়ার সোলাইমান লিটন, সানা উল্যাহ, রফিক মিয়া, আলম মিয়া, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন ও বেলায়েত হোসেন প্রমূখ। উপজেলার ৫টি ইউনিয়ন ঝিনাইগাতী সদর, গৌরীপুর, নলকুড়া, কাংশা ও ধানশাইলে ৯৭’ ব্যাচের উদ্যোগে অন্যান্য গ্রামগুলোতেও অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হবে বলে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ… পরবর্তী সংবাদ শেরপুরে থানায় গিয়ে মাদকসেবীর আত্মসমর্পণ ॥ স্বাভাবিক জীবনে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads