ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে জেলা সদর হাসপাতালে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম মিঞা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা সদর হাসপাতাল আরএমও ডাঃ খাইরুল কবির সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ২০১ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৫৮৫ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১ হাজার ৭৮৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৩৫৪ টি স্থায়ী ও ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৫১টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৭০২ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও… পরবর্তী সংবাদ নকলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads