ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রলিচাপায় কলেজছাত্রী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

খবর টি পড়েছেন : ৩২৮
শেরপুরে ট্রলিচাপায় কলেজছাত্রী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ট্রলিচাপায় আয়েশা আক্তার শম্পা (১৬) নামে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের এক ছাত্রী আহত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকেলে শহরের নারায়ণপুর এলাকায় ইনস্টিটিউটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহত শম্পা পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার বেলটিয়া এলাকার আক্তারুজ্জামানের মেয়ে। এদিকে ওই ঘটনায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয়ে ছাত্রী হোস্টেলে যাবার সময় একটি চালবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলি শম্পাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে শম্পার সহপাঠীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে স্পিড ব্রেকার বসানো, সার্বক্ষণিক ট্রাফিক নিয়োজিত করাসহ ৬ দফা দাবিতে ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানান, ঘটনার বিষয়ে খবর পেয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে অবস্থান নিয়ে তাদের যৌক্তিক দাবি-দাওয়ার পক্ষে লড়ে যাওয়ার আশ্বাসে তাদেরকে শান্ত করা হয়। প্রশাসনসহ দায়িত্বশীল জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করা হলে তারাও একমত পোষণ করেন। ফলে কোন প্রকার বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর রাখা হচ্ছে। তিনি আরও জানান, ওই এলাকায় দুর্ঘটনারোধে মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে দাবি-দাওয়া পেশ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রলি-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads