ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৮
ঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অটোইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সানজিদা (৮) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সকালে উপজেলা সদরে ওই দুর্ঘটনা ঘটে। সানজিদা স্থানীয় ইকরা ন্যাশনাল ইসলামী একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ও খৈলকুড়া গ্রামের সামছুল হকের কন্যা।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার সকাল ১০টায় বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে নানীর সাথে বাড়ি ফিরছিল সানজিদা। পথিমধ্যে ব্রিজপাড় এলাকায় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতরভাবে আহত হয়। আহত সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা ছাড়া সবাই কওমী মাদ্রাসাকে ব্যবহার করেছে… পরবর্তী সংবাদ শেরপুরে ট্রলিচাপায় কলেজছাত্রী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads