স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে র্যাবের অভিযানে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার নবীনপুর এলাকা থেকে চোলাই মদসহ তাদের গ্রেফতার করে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্প। গ্রেফতারকৃতরা হচ্ছে স্থানীয় মৃত জগনাথের ছেলে পুজন (৩৬) ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মৃত ময়েন উদ্দিনের ছেলে সুরুজ্জামাল (৪৫)। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১৪’র কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নবীনপুর এলাকার পুজনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সেইসাথে পুজন ও সুরুজ্জামালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।









