ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৪
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আবুল কাসেম, শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, জেলা স্বাচিপ সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান প্রমুখ।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ওই ভবনের নির্মাণ কাজ করা হয়। ভবনটি নির্মিত হওয়ায় উপজেলার ২লাখ লোকের চিকিৎসা সেবা নিশ্চিত হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চোলাই মদসহ র‌্যাবের হাতে গ্রেফতার ২ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ‘কবি সংঘ বাংলাদেশ’র নয়া কমিটি গঠন :…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads